মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গাহলী বিডি ০২৫১ এর উদ্যোগে প্রকল্পের শিশুদের মাঝে টেবিল ফ্যান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার গাহলী প্রকল্প কার্যালয়ে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ও বাংলাদেশ ন্যাজারিন মিশনের সহযোগিতায় প্রকল্পের ২৭৯জন শিশুকে ১টি করে টেবিল ফ্যান ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন নওগা-৩(মহাদেবপুর- বদলগাছী) আসনের নব নির্বাচিত সাংসদ ফজলে হুদা বাবুল। প্রকল্প ব্যাবস্থাপক রাশেদা রানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু ও হাতুর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক।