1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রাণীনগরে নব-নির্বাচিত এমপির মতবিনিময়

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং ১টি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফের (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এরপর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার ফেব্রুয়ারি মাসের আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে শেখ মো: রেজাউল ইসলাম রেজু অংশগ্রহণ করেন। প্রধান অতিথি রাণীনগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণের সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, থানার ওসি, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies