উত্তরকোণ

বদলগাছীতে ৮ম শ্রেনীর ছাত্রীকে স্কুল পিয়নের প্রেমের প্রস্তাব!! বিদ্যালয় অবরুদ্ধ

বদলগাছীতে ৮ম শ্রেনীর ছাত্রীকে স্কুল পিয়নের প্রেমের প্রস্তাব!! বিদ্যালয় অবরুদ্ধ

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কে একই বিদ্যালয়ের পিয়ন কর্তৃক প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ এবং বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বেগুন জোয়ার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পিয়ন সৈকত হোসেন একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেন। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় অভিভাবক গণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বুধবার বেলা ১২ টার দিক থেকে তারা বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে এবং সৈকতের বহিষ্কার দাবী করেন। অবস্থা বেগতিক হলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এবং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তৎক্ষনাৎ উক্ত সৈকতকে বহিষ্কারের দাবী জানালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, এবিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার: