উত্তরকোণ

জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষনা হওয়া ফলাফল

জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষনা হওয়া ফলাফল

জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাট ০১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ জয়ী হয়েছেন।  দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট। তার নিকটতম ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট। জয়পুরহাট ০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট। তার নিকটতম জামায়াত মনোনীত প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণায় জেলা রিটার্নিং অফিসার আল মামুন মিয়া সাংবাদিকদের জানান, জয়পুরহাট ০১ আসনে ১৫১ টি এবং জয়পুরহাট ০২ আসনে ১০৪ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এই দুটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ফজলুর রহমান সাঈদ এবং বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুল বারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট ০১ আসনে পোষ্টাল ভোট গৃহিত হয়েছে ২ হাজার ৫৮৫ এবং জয়পুরহাট ০২ আসনে পোষ্টাল ভোট গৃহীত হয়েছে ৩ হাজার ১৫৬ টি।

শেয়ার: