উত্তরকোণ

জয়পুরহাটে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

জয়পুরহাটে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নির্বাচন পূর্ববর্তী সময়ে সংঘর্ষে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১১ কর্মী আহত হয়েছে। এ ঘটনায় ১১ জনকেই জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের দুইজন কর্মী ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার নয়জন কর্মী হাসপাতালে ভর্তি আছেন। সাবেকুন নাহার শিখার স্বামী রাসেল আহম্মেদ অভিযোগ করে বলেন- আজ বিকেল ৫টার দিকে জয়পুরহাট সরকারী কলেজের ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীকের বুথ দেখতে যান প্রার্থী সহ বেশ কয়েকজন কর্মী। এ সময় অতর্কিতভাবে হামলা চালায় ধানের শীষের কর্মীরা। এতে বেশ কয়েকজন কর্মী আহত হয়। অন্যদিকে ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের ছোট ভাই অভিযোগ করে বলেন- ভোটকেন্দ্রে ভোট কিনছিলেন সাবেকুন নাহার শিখা। এ সময় বাধা দিলে তার ভাড়া করা কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়।

শেয়ার: