1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নওগাঁ শাখার ব্যানারে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে এসে দুপুর ১২টা পযন্ত অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নওগাঁর সভাপতি হৃষিকেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আব্দুল্লাহ আল এরশাদ, হারুন অর রশিদ প্রমূখ। বিক্ষোভ সমাবেশে এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এসময় আন্দোলনকারীরা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যহীন বেতন কাঠামোর দাবি জানাচ্ছেন। কিন্তু এ সরকার পে-স্কেল দিতে নানা টালবাহানা শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সরকারি কর্মচারীরা যে বেতন পায় দিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, সরকার বিভিন্ন দাবি মেনে নিলেও কর্মচারীদের পে-স্কেল দিচ্ছে না। তাই এবার সরকারি কর্মচারীরা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন এবং বেতন বৈষম্য দূর করেই ঘরে ফিরবে। দ্রুত দাবি না মানলে নির্বাচন বয়কটের ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies