1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আইনি নোটিশ

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার প্রদশিত হয়েছে

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম আকস্মিকভাবে স্থগিত হওয়ায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্ধারিত ১৩তম সংসদ নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই স্থগিতাদেশকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। জানা গেছে, ৫ জানুয়ারি আপিল বিভাগের একটি আদেশের পরিপ্রেক্ষিতে ইসি ৬ জানুয়ারি এক নোটিশের মাধ্যমে পাবনা-১ (৬৯) ও পাবনা-২ (৬৮) আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই স্থগিতাদেশ জারি করেন। এ নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে, জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে এবং পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই স্থগিতাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোহাম্মদ ইলিয়াস কর্তৃক ইসি সিনিয়র সচিব এবং নির্বাচন ব্যবস্থাপনা শাখা-২-এর উপসচিবকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ইসির স্থগিতাদেশ ‘বেআইনি’। নোটিশে নির্বাচন প্রক্রিয়া সচল রাখার স্বার্থে অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিব মোমেন জানান, স্থগিতাদেশ শুধু সীমানা পুনর্বিন্যাসে, নির্বাচনে নয়। আপিল বিভাগ কেবল নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণী সংক্রান্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করেছেন, নির্বাচন নয়। তিনি বলেন, ‘আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন চাই।’ উল্লেখ্য, ইসির নির্দেশনার পর শনিবার (১০ জানুয়ারি) পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে দুটি আসনের সব ধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies