1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটে বিএনপি জামায়াতের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাট-২ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।মঙ্গলবার (০৬ জানুয়ারি) তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তরা হলেন- বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম রাশেদুল আলম। তারা জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রার্থীদের সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ব্যবহার করে প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত পোস্টার ও হ্যান্ডবিল প্রচার করেন। পাশাপাশি এসব উপকরণ নিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকা ও হাট-বাজারে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। কমিটির মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে প্রেরণ করা হবে না- সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।নোটিশে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় জয়পুরহাট সদর সিনিয়র সিভিল জজ ও কমিটির প্রধান মো. ফয়সাল আহমেদের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies