1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

নির্বাচনকে কোনভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না: ইসি সানাউল্লাহ

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার প্রদশিত হয়েছে

নির্বাচনকে কোনভাবেই বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না বলেছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের অতীতের বিতর্কিত ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবানে জেলা প্রশাসন ও পুলিশের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার একথা বলেন। এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার পূর্বের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, অতীতে খুবই বাজে নির্বাচন হয়েছে। শুধু নির্বাচন কমিশনারেরই নয় প্রতিটি প্রতিষ্ঠান এই বিতর্কিত নির্বাচনের সাথে জড়িত ছিল। এরকম আর যেন না হয় আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। গণতন্ত্রের জন্য একটি অবাধ নির্বাচন খুবই জরুরি। নির্বাচন কমিশনার সকালে বান্দরবান পুলিশ লাইনে পুলিশের নির্বাচন বিষয়ক ট্রেনিং পরিদর্শন করেন ও বিশেষ আইন-শৃঙ্খলা মিটিং এ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies