1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটের ২টি আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • সম্পাদনার সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জয়পুরহাট ১ও ২ আসনের জন্য ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।এর মধ্যে ১ আসনে ৮ জন এবং ২ আসনে ৬ জন রয়েছেন। জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার আল মামুন মিয়া সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন করেন। জয়পুরহাট-১ আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া ৮ জন হচ্ছেন তৌফিকা দেওয়ান (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী), ফজলুর রহমান সাঈদ (জামায়াত) জালাল উদ্দীন (স্বতন্ত্র), মাসুদ রানা প্রধান (বিএনপি), ওয়াজেদ পারভেজ (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ), সাবেকুন নাহার শিখা (স্বতন্ত্র), সুলতান মোঃ শামসুজ্জামান (এবি পার্টি) ও আনোয়ার হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)। জয়পুরহাট-২ আসনে জমা দেওয়া ৬ জন প্রার্থী হলেন- এস এম রাশেদুল আলম (জামায়াত), আব্দুল বারী (বিএনপি), আমিনুর ইসলাম (স্বতন্ত্র), গোলাম মোস্তাফা (স্বতন্ত্র), আব্বাস আলী (স্বতন্ত্র) ও এস এ জাহিদ (এবি পার্টি)। জয়পুরহাট ২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া গোলাম মস্তোফা ও আব্বাস আলী স্বতন্ত্র হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিলেও দুজনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ছাড়াও গোলাম মোস্তফা বিএনপি দলীয় সাবেক এমপি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য। জয়পুরহাট-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, সাধারণ মানুষের ভোট পেয়ে আমি এমপি হবো ইনশাআল্লাহ। জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জয়পুরহাট ১ আসনে ৮ জন ও ২ আসনে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে স্বতন্ত্র রয়েছেন ৫ জন। উল্লেখ্য, জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জয়পুরহাট জেলায় ভোটার সংখ্যা হচ্ছে ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies