1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ক্যাম্প ফায়ারিংয়ের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ৭ম বারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার আয়োজনে উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই কাব-ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস্ দীর্ঘ চার বছর পর পর এই ক্যাম্পুরির আয়োজন করে থাকে। রোববার সন্ধ্যায় ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠানে উপজেলা স্কাউটস্রে কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। আয়োজকরা জানান, ক্যাম্পুরিতে স্কাউটস্ েআগ্রহী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কাউটস্ কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পুারর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কর্মকান্ডগুলো হাতে কলমে শিখতে পারে। এছাড়া একজন শিক্ষার্থী নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে বিনির্মাণ করতে এমন ক্যাম্পুরির কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies