1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী মো. এরশাদ উল্লাহের ওপর হামলার প্রতিবাদও জানানো হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর বাজারের বিএনপির মোড়ে প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন প্রমুখ। এ সময় বক্তরা- হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies