1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিক্ষোভ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার সকাল সাড়ে ১২টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয় হতে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওজোয়ান মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা), খাইরুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এদিকে, একই সময়ে একই দাবিতে নওগাঁ জেলা এনসিপির উদ্দ্যোগে এবি পার্টির সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান আতিকর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দীপু, যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান, যুব শক্তি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব হাসিবুল হৃদয়, মুখ্য সংগঠক শাকিব খান প্রমূখ। সমাবেশে বক্তারা হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনাকে দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন তাঁরা। উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies