মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারী হাসপাতাল এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ । উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নুসরাত জাহান , উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা একাডেমীক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৪০টি ষ্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী সম্পদ প্রদর্শন করা হয়।
উত্তরকোণ
মহাদেবপুরে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী

