1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

নওগাঁ-৩ আসনের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী উপজেলা) আসনে দলীয় মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এসময় হাতে বিভিন্ন প্ল্যার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের কর্মী সমর্থকরা। থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, মাহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল বিশ্বাস এবং সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলমসহ অন্যরা। এসময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপজেলার সিংহভাগ মানুষ মহাদেবপুর উপজেলা থেকে এমপি দেখতে চান।বিপদের সময় ধানের শীষের প্রার্থীদের রেখে গা ঢাকা দিয়েছিল। আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছিল সুযোগ সন্ধ্যানীরা। তারা এখন দলের জন্য মায়া কান্না করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করা হচ্ছে। অন্যথায় এ আসনটি বিএনপির জন্য ভরাডুবি হতে পারে। মনোনয়ন পরিবর্তন না হলে রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন বক্তারা। থানার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন- প্রিয় নেতা আজকে বলতে হয় কি করলে আমরা পাশ করতে পারবো। রাতে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছে। এতো কিছুর পরও কি পরীক্ষা দিতে হবে। আর কতো জেল -হাজতবাস করলে, নেতাদের আগলে রাখলে বিপদ আপদে পাশে থাকলে মনোনয়ন পাবো। কতো আন্দোলন সংগ্রাম করেছি মহাদেবপুর উপজেলার পিচঢালা পথ ও ইট পাথরের ঘরবাড়ি বলতে পারবে।তিনি বলেন, অন্য কারো জন্য আমরা যদি ধানের শীষের ভোট চাইতে জনগনের কাছে গেলে তারা মুখ ফিরিয়ে নিবে কিনা তা নিয়ে সন্দেহ হয়। আমার জন্য না হলেও উপজেলাবাসীর মুখের দিকে তাকিয়ে সদয় হয়ে তাদের চাওয়া পাওয়া পুরণ করার জন্য আপনার (তারেক রহমান) সুদৃষ্টি কামনা করছি। দলের কাছে অনুরোধ-মানুষগুলো পরিবর্তন দেখতে চাই। তাদের চোখের মুখের ও মনের কথা বুঝার অনুরোধ করছি। মনোনয়ন পুর্নবিবেচনা করার অনুরোধ করছি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা কখনো দল ছেড়ে যায়নি। গত ১৭ বছর অন্যায়-নির্যাতন সহ্য করে দলের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। বিএনপির সুনিশ্চিত বিজয়কে যারা ভুলুণ্ঠিত করতে চাই তাদের প্রতিহত করা হবে। সন্ধ্যায় এক মশাল মিছিল উপজেলা মাছ চত্বর থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য যে, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী থানা বিএনপির সভাপতি এবং বদলগাছী উপজেলার বাসীন্দা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies