1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগরে মাদক কারবারীসহ চারজন গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় একজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্রপাল জানান,মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহান বাবু(২৬)কে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী স্বপন ওরফে ধলু (৩২) কে গ্রেফতার করা হয়েছে। ধলু ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।একই রাতে উপজেলার মিরাট ধনপাড়া মৎস্যজীবি পাড়া গ্রামে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভুক্ত আসামী সাহেব আলীর ছেলে ওয়ারেশ আলী(৩০) এবং একই গ্রামের অনন্তের ছেলে মজিবুর রহমান (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies