মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ জেলার আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারিতাসের আশা প্রকল্প এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) অনামিকা নজরুল। গোল টেবিল বৈঠকে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল সমস্যা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক আলবার্ট সরেন। বৈঠকে আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, পুষ্পিতা মারডি, বলাই মারান্ডি প্রমুখ। বৈঠকে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট উপজেলার আদিবাসীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

