1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে সাতবাড়িয়া এলাকায় ইটভাটার পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গণেশপুর গ্রামের জাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন (২০)। আহতরা হলেন- আশিক, সাদিক, তরুণ এবং আনোয়ার হোসেন (২০)। তাদের সবার বয়স ২০ বছরের মধ্যে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তাদের সবার বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে উপজেলার সতীহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সাতবাড়িয়া এলাকায় তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। এসময় বাকি পাঁচজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ইয়ামিন মারা যান। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থাও গুরুত্বর বলে জানা গেছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান আশেকিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies