1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : ”নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে তরুণ ও যুবকদের মানসিক ও স্বাস্থ্য উন্নয়নে নওগাঁয় মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে মানব স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ রেজাউর রহমান, মহাদেবপুর থানা অফিসার্স ইনচার্জ শাহীন রেজা, মানব স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক সুলতান মোহাম্মদ, ডাক্তার, মসজিদের ইমামগনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।  এছাড়াও সরকারের পাশাপাশি প্রত্যেক পরিবার, সমাজসহ সকলকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies