1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন অব্যাহত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর(নওগাঁ )সংবাদদাতা : ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং শতকরা ২০ ভাগ বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে সারা দেশের মত নওগার মহাদেবপুরেও ক্লাশ বজর্ন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা সেগুলো খোলা থাকলেও কোন ক্লাশ হচ্ছেনা। শিক্ষকদের যৌক্তিক দাবি সরকার না মানায় কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার জন্য যে টাকা দেয়া হয় তা দিয়ে ইষ্টিশনে সোপ (বিছানা) ভাড়া কওে থাকাও সম্ভব নয়। তারা সরকারকে দ্রুত এই দাবি মেনে নেয়ার আহবান জানান। এদিকে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মহাদেবপুরে মানববন্ধনও হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। শিক্ষকদের এ মাবনবন্ধনে একাত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোঃ রবিউল আলম বুলেট, উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মাওলনা নাসির বীন আজগর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এনসিপির নেতা মোঃ আমিনুল হক প্রমূখ। মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ মোবারক আলী, এনায়েতপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক, জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মহাদেবপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোঃ মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন মানিক প্রমুখ। বক্তাগণ শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের গেজেট প্রকাশের দাবি ও শিক্ষকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে এমপিও ভুক্ত শিক্ষকগণ একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies