1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে আইন শৃংখলা উন্নয়নে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখোলা সংক্রান্তে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যান ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা ১২ টায় অফিসার ইনচার্জ পাঁচবিবি থানার আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। সভায় অপরাধ প্রবণতা ও আইন শৃংখোলার অবনতির বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, বালিঘাটা ইউপি’র বিচারকি ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মামুন সরকার, এসআই নুরুন্নবী, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ। সভায় বক্তারা উপজেলার আইন শৃংখোলার অবনতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে একাধিক ইউপি চেয়ারম্যান মাদক চোরাকারবারি ও অপরাধীদের সাথে পুলিশের সখ্যতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies