1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্টের অভিযোগ

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্টের অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমিতে এই আগাছানাশক ছিটিয়ে ধানগুলো বিনষ্ট করে। এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জমির মালিক কানাই চন্দ্র মহন্ত জানান,গ্রামের দক্ষিন পাশে সড়ক সংলগ্ন ১৫শতক জমিতে বিনা-১৭ জাতের ধান রোপন করেন। ইতি মধ্যে জমির ধানের শীষ বের হয়ে পাক ধরেছে। আগামী ১০/১৫দিনের মধ্যেই ধান কাটা যেতো। এরই মধ্যে শুক্রবার রাতে কে বা কাহারা আগাছানাশক ছিটিয়ে জমির সবগুলো ধান বিনষ্ট করেছে। শনিবার সকালে জমিতে গিয়ে এদৃশ্য দেখতে পান তিনি। কানাই আরো বলেন,জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে চমক চন্দ্র ও তার মায়ের সাথে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জ্বের ধরে হয়তো তারাই আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্ট করেছে। চমক চন্দ্রের মা মুক্তি রাণী জানান,আমরা দীর্ঘ দিন ধরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ছেলেকে নিয়ে বসবাস করি। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,হরিপুর গ্রামে কানাইদের সাথে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চললেও আমরা জমির ধান বিনষ্ট করিনি। হয়তো তারা নিজেরাই এটা করে আমাদের ঘারে দোস দিচ্ছে,অথবা অন্য কেউ এটা করতে পারে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান বিনষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies