1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ক্ষেতলালে জব্দকৃত ১৮৬০ কেজি চাল এতিমখানায় বিতরণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার প্রদশিত হয়েছে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে জব্দকৃত চাল উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। অভিযানে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ক্ষেতলাল থানার জিম্মায় রাখা হয়। বৃহস্স্থতিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে থানা চত্বর থেকে ওই চালগুলো উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ৬৬০ কেজি, পুটিমারি দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৬০০ কেজি এবং ক্ষেতলাল ধনকুড়াইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০০ কেজি চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, মামুদপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আইয়ুব আলী, হাফেজ আজিজ ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies