1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রীজের দক্ষিণ পার্শ্ব থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এরআগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি জেলার মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে। রনির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রনি দূর্গা পূজা দেখতে তার ফুফুর বাড়ি উপজেলার কুঞ্জবন যায়। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে। এসময় তাদের নৌকাটি উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলও তার কোন সন্ধান না পাওযায় আজ সকাল থেকে আবারো ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক পযার্য়ে আজ সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর ডুবুরি দল রনির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies