1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে পূজা মন্ডপ পরিদর্শন করেন অবসর প্রাপ্ত সেনাসদস্যরা

  • সম্পাদনার সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও পূজারী ভক্তঅুনুরাগীগের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা উপজেলা কমিটি। বুধবার (১ অক্টোবর) দুপুরে পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে দলবেঁধে প্রাক্তন সেনাসদস্যরা আসেন। এসময় তারা মন্দির কমিটি ও মন্দিরে আগত পুজারীদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন। সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সেকেন্দার আলী বলেন, দেশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব এমন শপথ গ্রহণ করেই আমরা সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। আজ আমরা সবাই চাকরি থোকে অবসর গ্রহণ করেছি তবুও দেশ ও জনগণের স্বার্থে কাজ করছি। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ মিজানুর রহমান মিজান বলেন, যতদিন বেঁচে থাকব সেনাবাহিনী থেকে নেওয়া শপথ অনুযায়ী কাজ করব। সেই আলোকে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, কোন অপশক্তি যেন দূর্গা পূজার উৎসবের বিঘ্ন সৃষ্টি করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করছি। উপজেলার ৭৫’টি দূর্গামন্দির আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হেলাল উদ্দিন, বারোয়ারী কেন্দ্রয়ী সার্বজনীন মন্দির কমিটির সভাপতি শ্রী দুলু প্রসাদ গোয়ালা, পুরোহিত শ্রী অনুপ বাগচীসহ সাবেক সেনাসদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies