1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় তারেক রহমানের পক্ষ থেকে মন্ডপে শারদীয় উপহার বিতরণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : “ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় উপহার শাড়ী বিতরণ করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা শারদীয় উৎসবে নতুন পোষাকে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেতনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক ও নওগাঁ সদর-৫ আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মো: মাসুদ হাসান তুহিন। মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে সদর উপজেলার ৩০টি মন্দিরে প্রায় ৫ শত মানুষের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়। এসময় মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন,আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই সাথে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। এমন উপহার পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সত্তোর উর্দ্ধ এক বৃদ্ধা বলেন, নতুন এই শাড়ি পেয়ে খুব ভালো লাগছে,বাবাজি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে ভগবানের কাছে এই আর্শিবাদ করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি বাবু সুরেন্দ্রনাথ চক্রবর্তী সাধারণ সম্পাদক বাবু শান্তনু কুমার চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies