1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নগদ লিমিটেড এবং রাজশাহী পুলিশের যৌথ উদ্যোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ লিমিটেড কর্তৃক আয়োজিত “Prospects and Contemporary Challenges of Mobile Financing Service in Bangladesh” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রেঞ্জ ডিআইজি অফিস, রাজশাহীর যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় আরএমপি এবং রাজশাহী জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এম মাহাবুব আলম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (অব.) ও চীফ স্ট্র্যাটেজিক রিলেশনস অ্যান্ড এলইএ অপারেশন অফিসার, নগদ লিমিটেড।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার, পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। স্বাগত বক্তব্যে এম মাহাবুব আলম প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর গুরুত্ব তুলে ধরেন এবং এটি মানুষর দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, নগদ লিমিটেড পুলিশ প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তদন্ত কর্মকর্তাদের কেওয়াইসি তথ্য, লেনদেনের বিবরণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। তার মতে, এ ধরনের কর্মশালার মাধ্যমে সহযোগিতা আরও জোরদার হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সহায়তা করা সম্ভব হবে।
রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহারের সাথে সাথে প্রতারণার ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিশ্বাস করেন এই কর্মশালার মাধ্যমে তদন্ত কর্মকর্তারা আরও দক্ষ হয়ে উঠবেন এবং মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও পুলিশ একসাথে কাজ করলেই প্রতারকচক্রকে আইনের আওতায় আনা সম্ভব।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বর্তমানে নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সময় মোবাইল ব্যাংকিং সীমিত থাকলেও এখন সকল শ্রেণির মানুষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করছেন। তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অপরাধীরা মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার করছে। এই কর্মশালার মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে যা তদন্ত কার্যক্রমে সহায়ক হবে এবং মানুষকে অধিক সেবা দিতে সক্ষম হবেন। এমন একটি আয়োজনের জন্য তিনি নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউল হক এবং ঢাকা স্টাফ কলেজের পরিচালক (ট্রেনিং), পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, পিপিএম এবং নগদ লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; পুলিশ সুপার রাজশাহী ফারজানা ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies