1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে আত্রাই নদীতে অভিযান চালিয়ে ২৪টি নিষিদ্ধ রিংজাল জব্দ করলো প্রশাসন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ মিটার করে লম্বা ২৪টি নিষিদ্ধ রিংজাল (চায়না দুয়ারী) জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় উপস্থিত ছিলেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা লোকজন জাল ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, নিষিদ্ধ এই রিং জালে ধরার উপযুক্ত নয় এমন মাছের পোনাও ধরা পড়ে এতে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয় এবং পরবর্তী সময়ে নদী ও জলাশয় মাছশুন্য হয়ে পড়ে। উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আত্রাই নদীতে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে গত ১১ আগষ্ট এ পত্রিকায় মহাদেবপুরে আত্রাই নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার শিরোনামে একঠি সচিত্র সংবাদ প্রকাশের পর ১৪ আগষ্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় আত্রাই নদীতে অভিযান চালিয়ে ৩০টি রিং জাল জব্দ করে পুড়িয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies