উত্তরকোণ

বদলগাছীতে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

বদলগাছীতে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী ছাত্রদল, বদলগাছী উপজেলা শাখার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যারাতে আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সরদার পাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী উপজেলা শাখার আহবায়ক মোঃ সাজু হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত নেতা মহাদেবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জন মানুষের দল। বিএনপি কখনও জনগনকে ছেড়ে পালায় না। আমরা আপনাদের সাথে আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

শেয়ার: