1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে দিনব্যাপী নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসা সেবায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলার সভাপতি ডাঃ ইস্কেন্দার আলী তার নেতৃত্বে চোখ-নাক-কান ও গলা, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক ও মেডিসিন এবং ইর্ন্টানিসহ ১২ জন চিকিৎসক অংশ নেয়। চিকিৎসা শেষে রোগীদের বিনামুল্যে প্রায় ২০ প্রকার ঔষধ প্রদান করা হয়।নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা শিকারপুর ইউনিয়ন। প্রত্যন্ত এলাকার প্রায় ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে উপকৃত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপ বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিকারপুর গ্রামের গৃহবধু বকুল পারভীন বলেন- শহীরের জোড়ায় জোড়ায় ব্যথা হচ্ছিল। বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে চিকিৎসা নিলাম। কিছু ঔষধ ফ্রি পেলাম এবং কিছু ঔষদের নাম লিখে দিয়েছে। এতে সুবিধা হয়েছে। তবে বাইরে ডাক্তার দেখালে অন্তত ৫০০-৮০০ টাকা খরচ হতো। চিকিৎসা নিতে আসা সরাই গ্রামের বয়জেষ্ঠ্য আমজাদ হোসেন বলেন- বয়স হওয়ায় চোখে ঝাপসা দেখা যায়। ডাক্তার কাছে ফ্রি দেখাতে পারলাম। কিছু ঔষধ পেয়েছি এবং কিছু ঔষধ লিখে দিয়েছে। ডাক্তার বলেছে চোখের অপারেশন করতে হবে। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু বলেন-বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তৃতীয় দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এছাড়াও রয়েছে ছোট যমুনা নদীতে খেয়াঘাটে (বিয়াম স্কুল এন্ড কলেজ সংলগ্ন) মৎস্য পোনা অবমুক্ত ও শহরের নওজোয়ান মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এবং দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীর আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies