1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজু’র উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার ধামইরহাট উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামন সকল স্তরের সাংবাদিকবৃন্দরের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী পুলিশের লোক পরিচয় দানকারী দলিল লেখক সন্ত্রাসী কনককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা। উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা ও দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক একে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies