1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এঘটনায় ব্যবস্থা নিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান,১৫টাকা কেজি দরে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে রোববার দুপুর ২টা নাগাদ গোপন সংবাদে জানতে পারেন,উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ী থেকে দেড় হাজার কেজি (৩০কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরো বলেন,বাড়ির মালিক একজন ভ্যান চালক। কিন্তু ওই বাড়ীতে কে চালগুলো রেখেছে তা এখনো সনাক্ত করা যায়নি।তবে প্রকৃত মালিককে খুঁেজ বের করতে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভবাণীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies