1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগরে আরপিএ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন এবং ভর্তি পরীক্ষায় সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৩০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।  এদিন দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের আরপিএ’র পক্ষ থেকে গাছের চারা দিয়ে বরণ করা হয়। আরপিএর সভাপতি মোঃ শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।  এছাড়া সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান,রাণীনগর সরকারী শের-এ বাংলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধানগন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আরপিএর সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,“আলোকিত রাণীনগর আমাদের স্বপ্ন” আর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ২০২০সাল থেকে আরপিএ সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে চলেছে। গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা, ক্যারিয়ার গঠন, উচ্চ শিক্ষা সংক্রান্ত কর্মসূচীর মাধ্যমে রাণীনগরের শিক্ষার্থীদের শিক্ষানুরাগী করার কার্যক্রম চালিয়ে আসছে আরপিএ। এছাড়া উপজেলার দুর্গম এলাকাগুলোতে ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবাও পৌঁছে দিচ্ছে আরপিএ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies