1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে আত্রাই নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে কারেন্ট জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার । সরকার অনেক আগেই এই কারেন্ট নিষিদ্ধ করলেও মহাদেবপুরে এর ব্যবহার বন্ধ হয়নি । সচেতনতার অভাবে এখানকার জেলেরা এখনো এই জাল ব্যবহার করছে । আত্রাই নদীর মহিষ বাথান থেকে পাঠাকাটা পর্যন্ত সীমানার রামচন্দ্রপুর,মধুবন, লক্ষনপুর,দোহালী, ভোলাবাজার সহ বিভিন্ন স্থানে অবাধে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলছে বলে অভিযোগ পাওয়া গেছে । কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের ফলে পোনা মাছ ও অনেক জলজ প্রাণী ধ্বংস হচ্ছে । এতে পরিবেশের মারাত্নক ক্ষতি হচ্ছে । পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন বিবিসিএফ এর সহ সভাপতি মো: হেবজুল বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে অনেক উপকারী পোকা মাকর মারা যায় এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য রক্ষায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধের জন্য তিনি প্রশসনের হস্তক্ষেপ কামনা করেন । এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , কারেন্ট জাল দিয়ে মাছ শিকার না করার জন্য বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা ও অভিযান পরিচালনা করা হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies