1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়া ওই বিদ্যালয়ের এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং গাছের চারা রোপণ করা হয়েছে। নওগাঁ স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক ডা: মো: মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান। এছাড়া অন্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন এবং জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নওগাঁ জেলার যুগ্ন সমন্বয়ক রাফি রেজুয়ান প্রমূখ।  আয়োজকরা জানান,ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬জন চিকিৎসক প্রায় ৬০০জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়া ওই বিদ্যালয়ের গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সংবর্ধনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies