1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে উপজেলা পরিষদের সামনের রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে পথচারীরা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদের সামনের রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে পথচারীরা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যান চলাচলের বিঘ্ন ঘটে। এমনকি দূর্ঘটনার ঘটনাও প্রায়ই ঘটে। এই দৃশ্য প্রতিনিয়ত হলেও যেন কেউ দেখার নেই। রাস্তাটির পশ্চিম পার্শ্বে উপজেলা পরিষদ কমপ্লেক্স, পূর্ব পার্শ্বে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, উত্তর পার্শ্বে সদর ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ ডাকবাংলো অবস্থিত। এমন জন গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় যেন কারো কোনো মাথা ব্যথ্যা নেই। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের। তাঁদের বার বার বলা হয়েছে। কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছেনা। সড়ক ও জনপথ বিভাগের নওগাঁ জেলা কার্যালয়ে গিয়ে কথা বললে তাঁরা বলেন, রাস্তাটি প্রশ্বস্ত করা হবে। আইনি জটিলতার কারণে কাজে বিলম্ব হচ্ছে। এই বিলম্ব কত দিনের এই কথা জিজ্ঞাসা করলে তাঁরা সদুত্তর দিতে পারেন নাই। এলাকাবাসী যত দ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies