1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : দেশের স্বাধীনতা সার্ভভৌমত্ব বিপন্ন করার চেষ্টা,গোপালগঞ্জে ফ্যাসিষ্ট দোসরদের সন্ত্রাস সৃষ্টি করার আসফলন সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতি ও নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদল আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, এস এম রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামীনূর রহমান প্রমূখ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে নানা স্লোাগানে বিভিন্ন স্থান থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল নওজোয়ান মাঠ আসে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies