1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ শীর্ষক সংবাদ সম্মেলন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড়ে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি প্রকাশ করেন স্থানীয় ছাত্র-জনতার প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা আরমান হোসেন ও নুসরাত জাহান জরি। তাঁরা বলেন, “আগামী ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবময় দিন। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয় অর্জন করে।” বক্তব্যে বলা হয়, “গত বছরের ১ জুলাই থেকে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষের স্পষ্ট উচ্চারণ। সেই আন্দোলনের এক বছর পূর্তিকে ঘিরেই আমাদের এই আয়োজন।” এতে আরও বলা হয়, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে শহীদদের স্মরণ, গণতন্ত্র ও নাগরিক অধিকারের দাবি পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করা।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ষপূর্তি উপলক্ষে ১৮ জুলাই থেকে শহরের বিভিন্ন স্থানে দুই দিনব্যাপী দেয়ালচিত্র বা গ্রাফিতি অঙ্কন করা হবে। সেখানে ফুটে উঠবে আন্দোলনের নানা দৃশ্য, ‘খুনি হাসিনা’র প্রতীকী চিত্র এবং ভবিষ্যতের সম্প্রীতির বাংলাদেশ। ২৫ জুলাই কাজীর মোড়ে ‘বিজয় চত্বর’ নামফলকের উদ্বোধন করা হবে। এই স্থানটিই গত বছরের আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত হয়েছিল। সেদিনের স্মৃতি সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৮ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি এবং ৩১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ও গণসংগীত পরিবেশনের আয়োজন করা হবে। এতে স্মরণ করা হবে আন্দোলনের সময় পালিত ‘ন্যায়বিচারের জন্য লাল’ (রেড ফর জাস্টিস) এবং ‘আমাদের বীরদের মনে রাখো’ (রিমেম্বার আওয়ার হিরোজ) কর্মসূচির তাৎপর্যকে। ২ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে এবং ৩ আগস্ট নওগাঁয় পথনাটকের আয়োজন করা হবে। এতে অংশ নেবেন আন্দোলনে যুক্ত ছিলেন এমন মানুষজন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব কর্মসূচির বাইরে অন্যান্য দিনগুলোতেও শহরের বিভিন্ন মোড়ে, বাজারে ও জনবহুল এলাকায় মাইকিং, পদযাত্রা ও সচেতনতামূলক প্রচার চালানো হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানানো হবে। আয়োজকেরা বলেন, “এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়—মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে একটি নাগরিক উদ্যোগ।” সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies