1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় মশাল জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগান্ডা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মুলক মন্তব্যে ও সোহাগ হত্যার বিচার দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ জেলা বিএনপি। রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের দিক নির্দেশনায় শহরের মুক্তির মোড় হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশিকুজ্জামান উজ্জল। এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএপির সহ-সমবায় বিষায়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম রওশনুল ইসলাম। জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মামুন, সাবেক সদস্য ফরিদুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তান্না, সদস্য হাসিবুল, মিঠু, সুমন, মিলন, মোস্তাক। জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, আ: বারী তুহিন, সদস্য রিপন, রাজু। ড্যাব নেতা ডা: নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজ, প্রচার সম্পাদক সনি, কলেজ শাখা ছাত্রদলের শিশির, আতিক, মারুফ, নাফিজ, সাদেক।
রিক্সা ভ্যান শ্রমিক দলের জেলা সদস্য সচিব ছোটন, নওগাঁ সদর থানা কমিটির সদস্য সচিব মারুফ, রানা প্রমূখ।বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যলয়ে এক সক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় বক্তারা বলেন- একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন পরিকল্পনাই সফল হবে না। বিএনপি হলো দেশপ্রেমিক দল। বিগত দিনে ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সামনে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল এবং আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল সেই জামাত শিবির রাজাকাররা ধ্বংসাক্তক হত্যা চালাচ্ছে। এদের কে প্রতিহত করতে হবে। বক্তারা আরো বলেন- দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর মিডফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবি করে বলেন- দলের কেউ অপরাধ করলে সে যত বড়ই নেতা হোক তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার ঘোষণা দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies