1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর নদী দখল ও দূষণে পরিবেশ হুমকির মুখে, সরেজমিনে পরিদর্শনে নদী রক্ষা কমিশন

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী বর্তমানে চরম দখল ও দূষণের শিকার। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি ও পরিবেশ। নদীগুলোর এই করুণ অবস্থা সরেজমিনে দেখতে আজ পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আমিনুর রহমান (গবেষণা ও পরিবীক্ষণ, সিনিয়র সহকারী সচিব), সহকারী প্রধান তৌহিদুল আজম (জিও টেকনিক্যাল), পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বদরগাছি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল। প্রতিনিধি দল নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তারা নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি পরিবেশ রক্ষা ও কৃষির টেকসই উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হয়। প্রতিনিধি দল নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে শিগগিরই সুপারিশমালা প্রণয়নের কথাও জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies