1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অল্প পানি সেচে অধিক ধান উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : বোরো ধান চাষে লাভজনক ও পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পত্নীতলা উপজেলার নকুচা উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মো: মোছাদ্দেক রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার, মাঠ কর্মকর্তা আইয়ুব আলী, কৃষক রাশেদুল ইসলাম প্রমুখ। জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে সেচের পানি ব্যবহারের দক্ষতা, ফসলের উৎপাদনশীলতা,গ্রীণ হাউজ গ্যাসের উৎপাদন কমানো এবং পতিত জমির বব্যহার বৃদ্ধি করা, কৃষি উদ্যোক্তা বৃদ্ধিকরনের মাধ্যমে নারী ও যুবকের ক্ষমতায়ন করা, ভেলু চেইন শক্তিশালীকরণ এবং রপ্তানী প্রসারে স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বোরো ধান চাষে লাভজনক পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এইচএসবিসি ব্যাংকের আর্থিক সহায়তায় ও সাফ বাংলাদেশ এর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচারাল এডভান্সমেন্ট ইন বারিন্দ (ক্যাব) প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ডাসকো ফাউন্ডেশন। মাঠ দিবসে এ প্রকল্পের ফলাফলে দেখা যায় পানি সাশ্রয়ী এডব্লিউডি ব্যবহারের ফলে এই বোরো মৌসুমে ধানের জমিতে ৩-৫ টি সেচ কম লেগেছে আবার বিঘায় প্রতি ১.৫-২ মণ ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies