1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁ আওয়ামী লীগের পার্টি অফিসে চুরি করতে গিয়ে ৭তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিহত মো. দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies