1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবির কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চোরাকারবারী আটক

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৫শ ১৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ নাসিম হোসেন (২৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে ১৪ ব্যাটালিয়ন বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা। ৯ এপ্রিল ভোরে উপজেলার কড়িয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন ভারত সীমান্ত ২৭৭/৬ এস পিলারের আনুমানিক ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালীপাড়া মাঠে টহলরত বিজিবি সদস্য অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও তাকে আটক করে। এ সময় অপর ৩জন চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  আটক মাদক চোরাকারবারি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের পুত্র। কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আটক ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies