1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি বাবুল কর্তৃক সহস্রাধিক গরীব দুঃখীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

  • সম্পাদনার সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহস্রাধিক গরীব, দুঃখী ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ সকাল ১০ টা থেকে মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি। এই জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এলাকাবাসীর ঈদ আনন্দময় করতে এই ঈদ বস্ত্র বিতরণ করা হচ্ছে। যেন এলাকার জনগণ খুশিতে ঈদ উদযাপন করতে পারে। এরপর তিনি একে একে উপস্থিত সহস্রাধিক মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন। এই বস্ত্রগুলে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হয়ে পড়েন।#

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies