1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, প্রেপ্তার ১

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।  গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাগর ওরফে রিমন (২৬)। তিনি মান্দা উপজেলার বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সাগরের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির অভিযোগে আগের ছয়টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, পুলিশের কাছে তথ্য ছিল একজন প্রতারক পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করছে। সর্বশেষ গত ২০ মার্চ নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ইফতারির জন্য নওগাঁ জেলা ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছে থেকে দুইবারে ৭ হাজার ১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয়। এ ঘটনা জানার পর পুলিশের একাধিক টিম এই প্রতারককে ধরার জন্য চেষ্টা করছিল। ওই বিকাশ অ্যাকাউন্টের সূত্রে ধরে গতকাল বুধবার দিবাগত রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে সাগর ওরফে রিমন নামের ওই প্রতারককে আটক করা হয়। আজ সকালে নওগাঁ সদর থানায় তাঁর বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার সাগরের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা জানার জন্য আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে চারটি, ও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশ ছাড়াও বিভিন্ন সময় সে নিজেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে।নওগাঁবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনোভাবেই ধোঁকাবাজদের দ্বারা চাঁদাবাজির শিকার হবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies