1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় পুলিশের অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহ (৪০) এর গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ছোটন প্রামাণিক (২৭)। তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। পুলিশ সুপার আরও বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিককে আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহ (৪০) এর বাড়ি থেকে চোরায়কৃত ১৩টি গরু উদ্ধার করা হয়। ১৩টি গরুর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ছোটন প্রামাণিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies