বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। এখন অনেকেই সংস্কারের কথা বলছে। কিন্তু দেশকে এগিয়ে নেয়া ও পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। এমতাবস্থায় এখন অন্তর্র্বতী সরকারের মূলত করণীয় হচ্ছে- একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। ২২ মার্চ শনিবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া শাহজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয় এবং সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম দারুন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিএনপির নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান অভ্র, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন তাজু, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, খোট্টাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহবায়ক মর্তুজা মাহমুদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে মোস্তাইল বাজারে সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
