অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আওয়ামী স্বৈরাচারের পতনের পর অন্তর্র্বতী সরকারকে দেশের মানুষ বিশ্বাস করে আস্থা রেখেছে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য। তাই দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সকল রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করবে। তিনি বলেন, বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ মানুষের মাঝে খালেদা জিয়া ও তারেক রহমান ছাগল, হাস, মুরগি ও গরু বিতরণ করেছেন। তারেক রহমান দেশের উন্নয়নে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আবারও পূর্বের ন্যায় আবারো আপনাদের মাঝে আসবেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ১৯ মার্চ বুধবার বগুড়ার গাবতলী দক্ষিণপাড়া লাংলুহাটে হাজী বিবি হায়াতুন নেছা নূরানী হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসা আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্দেগ্যে দুস্থদের মাঝে ছাগল ও নগদঅর্থ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।

সাবেক লালু আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা ধৈর্য ধরুন মানুষের আস্থা অর্জন করুন। তারেক রহমান বলেছেন এই জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে, যতদিন পর্যন্ত সংসদ নির্বাচন না হয়। আমরা দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। তিনি আরো বলেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের এ দেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ। বিএনপির নেতা ও অত্র মাদ্রাসার সেক্রেটারি আহসান হাবীব সেলিম এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, ফজলুল হক উজ্জল, রেজ্জাকুল হায়দার রুনু, শাহ আলম রাসেল, তরিকুল ইসলাম পিন্টু, সাহাদাত হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মাহারুফ সম্রাট, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ,
গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, আমিরুল ইসলাম মিঠু, মোকাররম হোসেন ঝিনু, মোস্তাফিজার রহমান মোস্তা, হোসেন আলী, সঞ্জু মিয়া, আব্দুল কুদ্দুস, মাহমুদুল হাসান রোমান, মাসুদ রানা, সারোয়ার হোসেন, আপেল মাহমুদ,মোতাছিন বিল্লা মুন, আরমান ইসলাম রিপন সহ বিএনপির অঙ্গ দলের নেতৃবৃন্দ। শেষে দেশ-জাতী ও জিয়া পরিবার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে লাংলুহাট বাজারে সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং দুস্থদের মাঝে ছাগল ও নগদঅর্থ বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।