1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে দুইটি ইট ভাটা মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫২৭ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুইটি ইট ভাটা মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান ছনি। গত ৫ মার্চ বুধবার বিকেলে থানা পুলিশের সদস্য সাথে নিয়ে উপজেলার মাধবপাড়ায় অবস্থিত দিপ্তী ব্রিকস এবং নাহার ব্রিকস নামক দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশারাত জাহান ছনি। এসময় ভাটার দায়িত্বে থাকা ব্যক্তির নিকট ইট ভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কোনরূপ কাগজপত্র দেখাতে না পারায় দিপ্তী ব্রিকস মালিকের ৫০ হাজার টাকা এবং নাহার ব্রিকস মালিকের ৭০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। সেই সাথে তাদের সতর্ক করে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, অবৈধ ভাবে গড়ে তোলা এসব ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য এই উপজেলায় স্থাপিত ৩৪ টি ইট ভাটার মালিকের কারোরই বৈধ কোন কাগজপত্র নেই বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies