মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে উপজেলা কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ডাসকো ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ কমিটির সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম, সাংবাদিক ও প্রভাষক মো: আজাদুল ইসলাম আজাদ, ডাসকো প্রতিনিধি শামীমা খাতুন প্রমুখ।
উত্তরকোণ
মহাদেবপুরে কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

